Responsive Ad Slot

এন্ড্রয়েড টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এন্ড্রয়েড টিপস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Redmi Note 9 pro & Note 9 pro Max

1 টি মন্তব্য

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

Redmi Note 9 pro & Note 9 pro Max বাংলা রিভিউ | এ যেন ছাগলের দামে হাতি!!!

শাওমি তাদের নোট সিরিজের রেডমি নোট ৯ প্রো এবং নোট ৯ প্রো ম্যাক্স নামে দুটি স্মার্টফোন উন্মোচন করে ফেলেছে। আর এই দুটি স্মার্টফোন বর্তমানে ইন্ডিয়ার মার্কেটে পাওয়া গেলেও পরবর্তীতে আমরা বাংলাদেশের মার্কেটে ও এই ফোন গুলো কে দেখতে পারবো।
তো চলুন আজকের পোস্টে জেনে ফেলি কি থাকছে এই দুটি স্মার্টফোনের মধ্যে আর কত দামেই বা লঞ্চ করা হয়েছে নোট ৯ প্রো এবং নোট ৯ প্রো ম্যাক্স কে।




তো প্রথমেই শুরু করছি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স স্মার্টফোনটি কে দিয়ে এই ফোনটির ডিসপ্লে হিসাবে ৬.৬৭ ইঞ্চ একটি আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চ হোল কাটাউট ডিসপ্লের দেখা আমরা পেয়ে যাব।
আর এই পাঞ্চ হোল কাটাউট এর ডিজাইন টা অনেকটাই বর্তমানে লঞ্চ হুয়া স্যামসাং গ্যালাক্সি S20 আল্ট্রা এর মতই তার সাথে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর ডিসপ্লের বিশেষত্ব হচ্ছে গিয়ে এর প্রটেস্ট আট ডিসপ্লেটি।
আর এই ডিসপ্লের উপরে থাকছে গরিল্লা গ্লাস ৫ এর প্রটেকশন আর এই ফোনের ব্যাক প্যানেলেও গরিলা গ্লাস ৫ এর প্রটেক্ট আরো একটি ভাল দিক হচ্ছে রিয়ার প্যানেলে যে ক্যামেরা বাম্প রয়েছে সেখানেও গরিল্লা গ্লাস ৫ এর প্রটেকশন দিয়েছে শাওমি। তো ফুললি গ্লাস এবং প্লাস্টিকের তৈরি এই ফোন গুলোর ডিজাইনগুলো কিন্তু বেশ চমৎকার।
আর রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর পারফরম্যান্স আই মিন চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G এই প্রসেসর টিকে মূলত রিসেন্টলি লঞ্চ করেছে কোয়ালকম আর রিয়েলমির ৬ সিরিজের স্মার্টফোন গুলোতেও আমরা এই প্রসেসরটি কে দেখেছি।
৮ ন্যানোমিটার এ বিল্ট করা সর্বোচ্চ 2.23 GHz এ ক্লক করা এই প্রসেসরটির জিপিও হিসেবে থাকছে Adreno 618 তো বুঝতেই পারছেন নর্মাল কিংবা হেব্বি গেমিংএও বেশ ভালোই পারফরম্যান্স দিতে প্রস্তুত রেডমি নোট ৯ প্রো ম্যাক্স।

তো এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জেনে নেয়া যাক হুয়াওয়ে মেট ২০ প্রো এর থেকে হালকা কিছু টা কপি করে নোট ৯ সিরিজে ব্যবহার করা হয়েছে, আর এখানে স্কয়ার শেপ এ ক্যামেরা বাম্প আমরা দেখতে পাবো।
যেখানে কিনা মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সেইসাথে ৮ মেগাপিক্সেল এর আল্ট্রা হোয়াইট লেন্স এবং ৫ মেগাপিক্সেল এর মাইক্রো এবং সর্বশেষ ২ মেগাপিক্সেল এর একটি ডিপ সেন্সর ও রয়েছে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স স্মার্টফোন টির মধ্যে।
আর সেলফি ক্যামেরা হিসেবে শাওমি তাদের নোট সিরিজ এর সকল ফোনগুলোর মধ্যে এই ফোনটিতে সবথেকে হাই রেজুলেশনের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে আর সেটা হচ্ছে গিয়া ৩২ মেগাপিক্সেল এর।
ক্যামেরা কিসের কথা বলতে গেলে ফোরকে রেকর্ডিং জিআইএস এর সাপোর্ট এবং সুপার স্লো মোশনের ফিচারস ও থাকছে এই ফোনটির মধ্যে।


আর পাওয়ার ব্যাকআপ দেয়ার জন্য এতদিন আমরা রেডমি নোট সিরিজে ৪০০০ কিংবা ৪৫০০ এম্পিয়ার ব্যাটারী আমরা সাধারণত দেখেছি। কিন্তু শাওমি এবার তাদের সব থেকে বড় আকর্ষণীয় আপডেট এনেছে এই ব্যাটারি সেগমেন্টে ৫০২০ মিলি এম্পিয়ার ব্যাটারীর সাথে ৩৩ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ও আমরা দেখতে পাব রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর মধ্যে।
আর বক্সের মধ্যে পেয়ে যাবেন ৩৩ ওয়ার্ডের সেই ফার্স্ট চার্জারটি।তো অনায়াসে এক থেকে দেড় দিনের মতো পাওয়ার ব্যাকআপ পাওয়া যেতে পারে রেডমি নোট ৯ প্রো ম্যাক্স স্মার্টফোনের মধ্যে থেকে,
আর ফোনটির অন্যান্য সব বিশেষ ফিচার হচ্ছে গিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর আই আর ব্লাস্টার ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান এর সাপোর্ট ইত্যাদি ইত্যাদি।
সো বন্ধুরা রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এরপরে এবার রেডমি নোট ৯ প্রো এর পালা নোট ৯ প্রো স্মার্টফোনটি ও অবিকল সেম কনফিগারে পাবেন , যেমনটা উপরে নোট ৯ প্রো ম্যাক্সি আমরা তখন দেখলাম।
তবে তারপরও কিছু কিছু পার্থক্য আছে সেগুলো আমি তুলে ধরছি ক্যামেরা ডিপার্টমেন্টে ৬৪ মেগাপিক্সেল এর বদলে ৪৮ মেগাপিক্সেল এর নতুন একটি সেন্সর কে ইউজ করেছে শাওমি তাদের রেডমি নোট ৯ প্রো স্মার্টফোন এর মধ্যে।
আর সেই সাথে সেলফি ক্যামেরা হিসেবেও সিক্সটিন মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এই স্মার্টফোনের মধ্যে, যেখানে কিনা এর ম্যাক্স ভার্সনে আমরা দেখেছি ৩২ মেগাপিক্সেলের এর সেলফি ক্যামেরা।
আর ব্যাটারি ক্যাপাসিটি সেম রাখলেও ফাস্ট চার্জিং এর স্পিড টা কিছুটা কমানো হয়েছে অর্থাৎ ১৮ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ফিচারস আমরা দেখতে পাবো। তাছাড়াও অন্যান্য যে সব ফিচার রয়েছে ঠিক অবিকল সেই একই কনফিগারেশন দেখা মিলবে রেডমি ৯ প্রো ম্যাক্স স্মার্টফোনের মধ্যে।
তবে এখানে রেডমি নোট ৯ প্রো স্মার্টফোনটির মধ্যে আমরা লক্ষ্য করছি সর্বনিম্ন ৪-৬৪ জিবি ইউজ করেছে এবং ৬-৬৪ ভার্সনটি কে স্কিপ করে তারা ৬-১২৮ জিবি ভার্শন টা রেখেছে নোট ৯ প্রো স্মার্টফোনটি মধ্যে।
অন্যদিকে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স স্মার্টফোন টির মধ্যে আমরা দেখতে পাব ৬-৬৪ ৬-১২৮ এবং ৭+১২৮ জিবির ভার্শন আর এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে যেটা আমরা সবসময় চেয়ে থাকি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট অর্থাৎ দুটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা সম্ভব হবে এই দুটি স্মার্ট ফোনের মধ্যেই।
redmi note 9 pro in India;
4 GB RAM+ 64 GB storage- Rs.12,999
6 GB RAM+ 128 GB storage- Rs.15,999

redmi note 9 pro Max price in India
6 GB RAM+ 64 GB storage- Rs.14,999
6 GB RAM+ 128 GB storage- Rs.16,999
8 GB RAM+ 128 GB storage- Rs.18,999

তো এগুলো ইন্ডিয়ান প্রাইস তো আপনারা চাইলে এগুলোকে আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করেও দেখতে পারেন, তবে সবথেকে বড় সমস্যা হল বাংলাদেশ অফিশিয়ালি এই ফোন গুলো আসলে ২২ থেকে ২৮ হাজার টাকার মত দাম রাখা হতে পারে।

ফোনটি রিভিউ কেমন লিখলাম জানি না, ভালো লিখি আর খারাপ লিখি প্লিজ একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর আপনি নেক্সট কোন ফোনের রিভিউ চাচ্ছেন তা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করুন।


গেজেট বিডিতে আনঅফিসিয়ালি শাওমি রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ৬-১২৮ জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৯,৬০০ টাকায় অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে ফোন করুন; ০১৮৬৫৭৩৩২৪০

তো আজকের মত এই পর্যন্তই সামনে আরও ভাল কিছু নিয়েই দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ।

No Root Firewall দিয়ে আপনার মোবাইলের Data খরচ কমিয়ে নিন।

কোন মন্তব্য নেই

সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯





No Root Firewall দিয়ে আপনার মোবাইলের Data খরচ কমিয়ে নিন।

আপনি কি আপনার মোবাইলের ডাটা খরচ নিয়ে চিন্তিত? ইন্টারনেটে ঢুকলেই অনেক MB খরচ হচ্ছে? Restrict Back ground Data off করলেও ডাটা খরচ বেশি হয়?

তাহলে আপনি অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই পোষ্ট টি পড়ুন। আমি আপনাদের দেখাবো কিভাবে No root firewall দিয়ে আপনার এন্ড্রয়েড মোবাইলের ডাটা খরচ একদম কমানো যাবে। এপসের নাম শুনেই বুঝতে পারছেন এই এপসটা যে কোন এন্ড্রয়েড মোবাইলের সাপোর্ট করবে। এর জন্য আপনার মোবাইল রুট করার প্রয়োজন পরবেনা। রুট, নন রুট যে কোন মোবাইলের জন্য এই এপসটি।

No root firewall এর সুবিধা:


No Root Firewall এর অনেক সুবিধা আছে। আপনার সবাই জানেন এন্ড্রয়েড মোবাইলের নেট কানেক্ট করলেই সিস্টেম এপস সহ আরো অনেক এপস আছে যা আপনার অজান্তেই মোবাইল থেকে ডাটা কেটে নেবে এবং আপনি সেটা ধরতেও পারবেন না। শুধুমাত্র যখন মোবাইলের MB চেক করবেন তখন দেখবেন অনেক এক্সট্রা ডাটা খরচ হয়েছে। কিন্তু আপনি যদি এই এপস ব্যবহার করেন তাহলে আপনি ইচ্ছা মত মোবাইলের ডাটা নিয়ন্ত্রন করতে পারবেন। শুধু তাই নয়, কোন কোন এপস গুলো আপনার মোবাইল থেকে ইন্টারনেট শেয়ার করবে সেটাও আপনি নিজেই ঠিক করে দিতে পারবেন। এক কথায় এই এপস ব্যবহার করলে, আপনি না চাইলে কোন এপস-ই আপনার মোবাইল থেকে ডাটা শেয়ার করতে পারবেনা। কি, সুন্দর না পদ্ধতি টা। তাহলে চলুন আপনাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে এই এপস ব্যবহার করে মোবাইরেল ডাটা কমানো যাবে।


কিভাবে No Root Firewall ব্যবহার করবেন?


প্রথমেই এই লিঙ্ক থেকে

Download NoRoot FairWall 

এপসটি ডাউনলোড করে নিন। এপসটি ইনষ্টল করুন। খেয়াল করুন এপসটি অন করার সাথেই সাথেই স্ক্রিনে দেখতে পাবেন “Start” and “Stop” এ দুটি অপশন। আপনি যখন Start এ ক্লিক করবেন, তখন আপনার এই এপসটা কাজ করা শুরু করবে। আর আপনার কাজ শেষে যখন “Stop” এ ক্লিক করবেন তখন এই এপস কাজ করা বন্ধ করে দেবে।

এরপর খেয়াল করুন ঠিক ডান পাশেই “APPS” নামের একটি Option আছে। এখানে ক্লিক করুলে আপনি আপনার মোবাইলের সকল এপস দিখতে পাবেন System apps সহ। একটু খেয়াল করে দেখুন, এখানে এপস গুলোর উপরে দুইটা Icon দেয়া আছে। একটা “wifi” icon এবং বাকিটা “network” Icon. এখন আপনি যদি wifi এ টিক দিয়ে দিন, তাহলে আপনার ঐ এপস টা শুধু মাত্র wifi এর মাধ্যমেই নেট পাবে, মোবাইলের network দিয়ে পাবেনা। ঠিক এমনি ভাবে, আপনি যদি network এ টিক দিন, তাহলে ঐ এপসটি শুধু মাত্র মোবাইলের network থেকে নেট শেয়ার করবে, wifi এ নেট শেয়ার করবে না। আবার আপনি যদি ২টাতেই টিক দিয়ে দিন তাহলে ঐ এপসটি wifi এবং মোবাইল network ২টা থেকেই ইন্টারনেট শেয়ার করবে।

আবার আপনি যেখানে টিক দিয়েছেন সেখানে যদি আবারো ক্লিক করেন, তাহলে খেয়াল করবেন, সেখানে একটা লাল রঙের ক্রস “x” চিহ্ন হয়েছে। এর মানে এই এপসটি কখনোই আপনার মোবাইল থেকে ডাটা শেয়ার করতে পারবেনা। আবার আপনি যদি আগের অবস্থায় ফিরে আসতে চান তাহলে সিলেক্ট করা এপস গুলোর টিক গুলো আগের পর্যায়ে নিয়ে আসুন। আর যদি এই এপসের কার্যক্রম বন্ধ করতে চান তাহলে এপসের হোম স্ক্রিনে গিয়ে “Stop” বাটনে ক্লিক করলেই এই এপস কাজ করা বন্ধ করে দেবে। আর এভাবেই আপনার মোবাইলের ডাটা খরচ একে বারে কমিয়ে আনুন এবং নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করুন।


এইবার নিশ্চিন্তে ইন্টারন্টে ব্যবহার করুন।

এখন আপনার Android ফোন‌কে বা‌নি‌য়ে ফেলুন galaxy s7 এর ম‌তো।

কোন মন্তব্য নেই

এখন আপনার Android ফোন‌কে বা‌নি‌য়ে ফেলুন galaxy s7 এর ম‌তো।


আপনারা সবাই কেমন আছেন আশা ক‌রি
ভা‌লোই আছেন সবাই ভা‌লো থা‌কেন সেই
কামুনাই ক‌রি
আর বে‌শি কথা না বা‌রি‌য়ে কা‌জের কথায়
আ‌সি আজ‌কে আপনা‌দের জন্য নি‌য়ে
হা‌জির হলাম দারুন কিছু এখন আপনার Android ফোন‌কে বা‌নি‌য়ে ফেলুন galaxy S7 এর ম‌তো ডাউন‌লোড ক‌রে‌নিন ছোট একটা এপস 
s7 edge bright theme(6mb):   click here

আপনার চোখ কে মোবাইলের ক্ষতিকর আলো থেকে নিরাপদ রাখুন একটি এ্যাপস্ এর সাহায্যে।

1 টি মন্তব্য

আপনার চোখ কে মোবাইলের অতিরিক্ত আলো বা ক্ষতিকর আলো থেকে নিরাপদ রাখুন একটি এ্যাপস্ এর সাহায্যে। 



সুপ্রিয় পাঠক বৃন্দ কেমন আছেন সবাই?? আশা করি অনেক অনেক ভাল। আজ ও আপনাদের সামনে হাজির হলাম নতুন আর একটি টিউন নিয়ে । যার মূল কাজ হল মোবাইলের ক্ষতিকর অথবা অতিরিক্ত আলো থেকে নিজের চোখকে রক্ষা করা। বিষয় টি ছোট হলেও কিন্তু অনেক কাজের যেহেতু এটি আমাদের চোখে কে নিরাপদ রাখবে তাই সকল স্মার্টফোন ব্যবহারকারীরা এ্যাপস টি ব্যবহার করতেই পারেন।

যেহেতু আমরা বর্তমানে অনেকেই এন্ড্রয়েট মোবাইল ব্যবহার করি কিন্তু আমারা জানি না যে স্মার্ট ফোন থেকে বের হওয়া আলো আমাদের জন্য কতটা ক্ষতি কর । তাই নিজেকে সুরক্ষা করতে নিজের চো্খ কে রক্ষা করতে আজকের এ্ই এ্যাপস নাম হল –  
Twilight PRO

 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  → Twilight Pro
 

এবার চলুন দেখেনিই এই এ্যাপসটির ফিচার বা ব্যবহার বিধি

এই এ্যাপসটি তে আপনি আপনার ইচ্ছামত আলো কমাতে বা বাড়াতে পারবেন
এখানে আপনি আপনার ইচ্ছামত কালার টেম্পারেচার থেকে প্রয়োজন মোতাবেক কালার পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে
এখানে সবচেয়ে প্রয়োজনীয় একটি মেনু হল সিডিওল এর সাহায্যে আপনি টাইম সেট করতে পারবেন যেমন দিনের আলোতে কি পরিমান আলো এবং রাতে কি পরিমানে আলো আপনি পেতে চান ।

সবচেয়ে মজার ব্যাপার হল এটি আপনার ব্যাটারির চার্জ বেশিক্ষন ধরে রাথতে সহায়তা করবে।
হ্যা বলতে তো ভুলেই গিয়েছিলাম – এটি একটি প্রো ভার্ষন প্লে স্টোরে যার মূল্য প্রায় 0.99 ডলার কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি
আর সাইজের কথা চিন্তা করছেন ??? মাত্র 8 (চার) মেগাবাইট
তো আর দেরি কিসের নিচের দেখানো লিংক থেকে এখনই ডাউনলোড করে নিন প্রয়োজনীয় এই এ্যাপস্ টি ।

আপনার ফো‌নের ডি‌লেট হ‌য়ে যাওয়া সকল apps games ফি‌রি‌য়ে আনুন খুব সহ‌জে।

কোন মন্তব্য নেই


আপনার ফো‌নের ডি‌লেট হ‌য়ে যাওয়া সকল apps games ফি‌রি‌য়ে আনুন খুব সহ‌জে।



আমাদের ফোন অনেক ফাইল থাকে যে গুলা খুব দরকারি। এবং অনেক সময় দেখা যায় ফোন টিপ তে দিয়ে অথবা কোন অ্যাপ ব্যাবহার করতে গিয়ে অনেক দরকারি ফাইল ডিলিট হয়ে যায়।তখন স্বাভাবিক ভাবেই আপনার মন খারাপ হয়ে।

কিন্তু এই ফাইল ফিরিয়ে আনার কি কোন উপায় আছে?নিশ্চয় আছে এই অ্যাপ টি ফোনে ইন্সটল করুন।আর আপনাকে কিছু করতে হবে না।ফাইল গুলা ডিলিট হয়ে গেলেও কোন চিন্তা নেই।আপনি এই অ্যাপ এর মধ্যে থেকে সব গুলা ফাইল ফেরত পাবেন।

আরো কিছু ফিচারঃ  

রুট লাগবে না -নেট কানেকশন এর কোন দরকার নেই -Dropbox,Google drive থেকে ও ব্যাকআপ করতে পারবেন -pdf, mp3, doc, avi, mp4, jpg, png, rar, ogg, txt সব ডিলিট হওয়া ফাইল ফেরত পাবেন -uninstall করে দেওয়া অ্যাপ ও আপনি recover করতে পারবেন

আরো অনেক ফিচার। নিজেই ব্যাবহার করে দেখে নিন।

দেখে নিন কিভাবে ফোনের IMEI NUMBER চেক করবেন।

কোন মন্তব্য নেই


দেখে নিন কিভাবে ফোনের IMEI NUMBER চেক করবেন।



আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন ।
আজকে দেখাবো কিভাবে নিজের ফোনের IMEI নামবার চেক করবেন

👉 প্রথমে Setting এ যাবেন
👉 তার পর About phone এ যাবেন
👉 তার পর Status এ যাবেন
👉 তার পর IMEI information এ যাবেন
👋  তার পর পেয়ে যাবেন আপনার IMEI number

অথবা ফোন আ্যপ এ গিয়ে *#06# ডায়াল করুন

ভাঁজ করা যাবে আইফোন।

কোন মন্তব্য নেই

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯


ভাঁজ করা যাবে আইফোন



বর্তমানে সবার কাছে আইফোন দেখা যায়।এই আইফোন এর বিভিন্ন ফিচার আছে যা আমাদের অন্যন মোবাাইল ফোন থেকে আলাদা এবং এর অপারেটিং সিস্টেমও ভিন্ন।তবে যে আইফোন গুলো ক্লোন সেগুলোর মাঝে এ্যাড্রয়েট অপারেটিং সিস্টেম ব্যবহার কারা হয়।
অ্যাপল প্রযুক্তির সাথে এবার নিয়ে এলো ভাঁজ করা যাবে এমন একটি আইফোন এই অ্যাপল পুরোপুরি নতুন নকশার তৈরি করা হবে।আর এই প্রযুক্তি নিয়ে আসছে অ্যাপল, ওয়াল স্ট্রিট নামক একটি প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছেন।
 তারপর এশিয়ার বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলে এক বিবৃতিতে ব্যাংক অফ আমেরিকা মেরিল লিঞ্চ-এর এক জন জ্যেষ্ঠ বলেন, আশা করা যায় এ বছরের শেষে আসতেছে এমন ফোনগেুলোতে ওলেড সংস্করণের জন্য তেমন কোন পরিবর্তন আসবে না।
এবার ভাঁজ করা যাবে যে আইফোনটি সেটি নিয়ে কাজ চলছে বলে জানা যায়। এবং এ নিয়ে সরবরাহকারীদের সঙ্গে কাজ চলছে।ভাঁজ করে এটি সহজে পকেটে রাখা যাবে এবং ভাঁজ খুলে এটি ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।আশা করা যায় এটি ২০২০ সালে মার্কেটে আসবে।

৩৫ টি এন্ড্রয়েড মোবাইল টিপস : এন্ড্রয়েড ফোন এর কমন সমস্যা ও সমাধান

কোন মন্তব্য নেই


৩৫ টি এন্ড্রয়েড মোবাইল টিপস : এন্ড্রয়েড ফোন এর কমন সমস্যা ও সমাধান




আসুন জেনে নেই, ৩৫ টি এন্ড্রয়েড মোবাইল টিপস : এন্ড্রয়েড ফোন এর কমন সমস্যা ও সমাধান

এন্ড্রয়েড কি ?


এন্ড্রয়েড হলো স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেম, যেখানে মিডলওয়্যার ও কিছু বিল্ট-ইন এপলিকেশনও রয়েছে।

১। আমার এন্ড্রয়েড ফোন কোন কাজ করছে না


আপনি আপনার এন্ড্রয়েড ফোনটি রি-স্টার্ট করুন। এতে আপনার ফ্রিজ হয়ে যাওয়া ফোন ঠিক হতে পারে।

২। আমার স্মার্ট ফোন এর ওয়াই-ফাই কানেক্ট হয় না

এই পদ্ধতি আপনার সমস্যার সমাধান করবে। আপনি আপনার এন্ড্রয়েড ফোন এ wi-fi > Settings > Menu > Advance  এবং stay connected সিলেক্ট করুন। রেঞ্জ এর মধ্যে থাকলে আপনার এন্ড্রয়েড দিয়ে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাবে।

৩। মেমরিতে পর্যাপ্ত কাজ করা যায় না


এটি এন্ড্রয়েড এর একটি গুরুত্তপুর্ন সমস্যা। বিভিন্ন কেস (cache) ফাইল ও অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোনের মেমরির স্পেস কমিয়ে ফেলে। আপনি “কেস ক্লিনার” বা “ক্লিন মাস্টার” নামক এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে ফোন ক্লিন করতে পারবেন।
এতে আপনার ফোন এর মেমরি স্পেস কিছুটা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি আপনার ফোন মেমরিতে ইন্সটল করা অ্যাপ গুলি এক্সটার্নাল মেমরি কার্ড এ ট্রান্সফার করে মেমরি স্পেস বৃদ্ধি করতে পারেন।

৪। আমার এসডি কার্ড পাচ্ছে না


এসডি কার্ড এ কোন ধরনের সমস্যা রয়েছে। আপনি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ এর মাধ্যমে এসডি কার্ড রি-ফরম্যাট করুন। এরপর আপনার ফোন থেকে মেমরি কার্ডটি আবার ফরম্যাট করুন।

৫। সুর্য্যের আলোতে ফোন এর স্ক্রিন দেখতে সমস্যা হয়


আপনি ফোনের স্ক্রিন এর উজ্জলতা বৃদ্ধি করতে পারেন। অথবা, অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে সুর্য্যের আলোতেও সহজেই স্ক্রিন দেখতে পারবেন।

৬। আমি কিভাবে ফোনের অ্যাপস রিমুভ করব?


আপনি Settings > Applications > Manage Applications এ প্রবেশ করুন এবং আপনি যে অ্যাপটি আন-ইন্সটল করতে চান সেটি সিলেক্ট করে আন-ইন্সটল করুন।

৭। ফোনের স্ক্রিন ভেঙ্গে গেছে!! আমি কি নতুন ফোন কিনব?


ভাঙ্গা স্ক্রিন পরিবর্তন করে ঠিক করা যায়। বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর দোকানে অথবা অনলাইন শপ এ আপনার ফোনের স্ক্রিন খুজে দেখুন। নতুবা একটি নতুন ফোন কিনুন।

৮। পাসওয়ার্ড সুরক্ষিত রাখা


আপনি Settings > Security > Set up screen lock এবং প্যাটার্ন সিলেক্ট করে আপনার প্যাটার্ন প্রবেশ করান। প্যাটার্ন লক অন্যান্য পাসওয়ার্ড থেকে দ্রুত ও সিকিউর।

৯। আমার লোকেশন ম্যাপ এ সঠিক ভাবে দেখাচ্ছে না


আপনি Settings > Location এ Use GPS satellites সিলেক্ট করুন। এতে আপনাকে সঠিক ন্যাভিগেটিং প্রদান করবে।

১০। কিভাবে আমার এন্ড্রয়েড ফোন এর সকল তথ্য ডিলিট করব


আপনি Settings > SD & Phone Storege > Factory Data Restore এ প্রবেশ করুন। অবশ্যই, এর আগে আপনার প্রয়োজনীয় ডাটা সংরক্ষন করে নিন। কারন এর ফরম্যাট দ্বারা ফোনের সকল কিছু ডিলিট করা হয়।

১১। আমার ফোনটি পানিতে পরে গেছে


খুব দ্রুত ফোনের ব্যাটারি খুলে ফেলুন এবং ফোনের সকল পার্টস খুলে ফেলুন। প্রায় ৭২ ঘন্টা ফোনটি শুষ্ক স্থানে রাখুন। এরপর আপনার ফোনটি চালু করুন। এতে আপনার ফোন ঠিক হয়ে যেতে পারে।

১২। আমার এন্ড্রয়েড স্মার্ট ফোনের লিখা বড় করতে পারব?

মেসেজ সেটিং এ প্রবেশ করে Set test size  অপশন এ গিয়ে লিখার সাইজ বড় করে দিন।

১৩। আমি কি  এন্ড্রয়েড এপস  অটোমেটিক্যালি আপডেট করতে পারব?


আপনি Google Play > Menu > My Apps এ প্রবেশ করে অ্যাপ সিলেক্ট করে অপশন থেকে অটো আপডেট চালু করে দিন।

১৪। আমি আমার সার্চ করা লিস্ট গোপন রাখতে চাই

আপনি www.google.com/history এ আপনার এন্ড্রয়েড ব্রাউজার দিয়ে প্রবেশ করুন এবং লগিন করুন। এখানে আপনি আপনার আগের সার্চ করা হিস্টোরি রিমুভ করতে পারবেন এবং ভবিষ্যতে সার্চ গুলো যেন সেভ না করে তা সিলেক্ত করতে পারবেন।

১৫। কিভাবে আমি স্ক্রিনশট নিব?


কিছু কিছু স্মার্ট ফোনে ব্যাক কী ও হোম বাটন একত্রে প্রেস করলে স্ক্রিন ক্যাপচার হয়। সকল স্মার্ট ফোনের জন্য এই পদ্ধতিটি নয়।

১৬। কিছু অ্যাপস এসডি কার্ড এ ইন্সটল হয় না

আপনি আপনার অ্যাপস গুলো ব্যবহৃত এসডি কার্ড এ ট্রান্সফার করতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপটি ইন্সটল করার পর Settings > Manage Applications এ গিয়ে ফোন মেমরি থেকে এসডি কার্ড এ স্থানান্তর করতে হবে।

১৭। কিভাবে আমার ফোনের ভাষা পরিবর্তন করব?

আপনি Settings > Language & Keyboard এ গিয়ে আপনার ভাষাটি সিলেক্ট করুন।

১৮। আমি কি আমার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারব?

হ্যাঁ, আপনি আপনার ফোনের প্রি-ইন্সটল করা অ্যাপস রিমুভ করতে পারবেন। এর জন্য রুটিং ডিভাইস এর প্রয়োজন এবং  রুট আন-ইন্সটলার নামে একটি অ্যাপ ডাউনলোড করুন।
এর সাহায্যে আপনি ফোনের বিভিন্ন অ্যাপস আন-ইন্সটল করতে পারবেন এবং মেমরি স্পেস বৃদ্ধি করতে পারবেন।

১৯। আমি কি এন্ড্রয়েড ফোনের স্পীড বাড়াতে পারব?

এর জন্যে অনেক ধরনের অ্যাপস পাওয়া যায় যেমন- সেট সিপিইউ। যা প্রসেসর এর অভারলকিং দূর করে স্পীড বৃদ্ধি করে। এটি প্রসেসর কে স্লো করে মেমরি সেভ করে।
এটি খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। নয়ত, প্রসেসর এর ম্যাক্সিমাম স্পীড এর পাশাপাশি আপনার ফোনের প্রসেসর ড্যামেজ হয়ে যেতে পারে।

২০। আমার ফোন ব্যাকআপ করার সঠিক পদ্ধতি কি?

এন্ড্রয়েড ফোন ব্যাকআপ এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। Titanium Backup PRO হল সব
চেয়ে উত্তম পন্থা। এর সাহায্যে আপনি এন্ড্রয়েড ফোনের সবকিছু ব্যাকআপ করতে পারবেন। এই ব্যাকআপ ফাইল আপনার ই-মেইল অথবা ড্রপবক্স এ সংরক্ষন করতে পারবেন।

২১। কিভাবে আমি আমার ফোনে ভাইরাস এটাক প্রতিরোধ করব?

আপনি যেকোনো অ্যান্টি-ভাইরাস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যেমন- ক্যাস্পারস্কি মোবাইল সিকিউরিটি অথবা এভিজি যা আপনার ফোনে ভাইরাস আক্রমন থেকে সঠিক নিরাপত্তা প্রদান করবে।

২২। আমার ফোনের সাউন্ড খুবই কম

যদি আপনার ফোনের সাউন্ড খুব কম থাকে, তবে আপনি এন্ড্রয়েড মার্কেট থেকে AudioBoost নামের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এটি আপনার ফোনের সাউন্ড ৩০% বৃদ্ধি করবে।

২৩। লাইভ ওয়ালপেপার এর কারনে ব্যাটারির চার্জ নস্ট হয়

এর সহজ সমাধান হল আপনি স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন।

২৪। ফোনের ঘড়ির সময় ঠিক থাকে না

ফোনের সময় অটোমেটিক না হওয়ার কারনে সময় ঠিক থাকে না। যদি নেটওয়ার্ক ক্লক স্লো হয়, তবে ফোনের সময় স্লো হবে। এর জন্য Settings > Date & Time > Automatic  সিলেক্ট করে দিন। এতে নেটওয়ার্কের সাথে সময় ঠিক হয়ে যাবে।

২৫। আমি কি অপ্রয়োজনিয় কল ব্লক করতে পারব?

যদি আপনার ফোনের নেটওয়ার্ক এই সুবিধা প্রদান না করে তবে আপনি Extrem Call Blocker Droid  ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি ইনকামিং কল ব্লক করতে পারে কিন্তু এটি সস্থা নয়। এছাড়াও আপনি কল ব্লক এর অন্যান্য অ্যাপস ব্যবহার করতে পারেন।

২৬। আমার ফোন মাঝে মাঝে স্লো করে। এর জন্য কোন টুলস বা সাহায্য রয়েছে?


আপনার ফোন ফাস্ট করতে সকল অপ্রয়োজনিয় অ্যাপস এবং ডাটা রিমুভ করে ফেলুন। এছাড়াও আপনি System Tyner Pro ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। এটি আপনার ফোনের বিভিন্ন টাস্ক ও অযাচিত ফাইল রিমুভ করে ফোনের সর্বাধিক পারফোমেন্স বৃদ্ধি করে।

২৭। আমার ফোন চুরি হয়ে গেছে। আমি কি এটি ট্র্যাক করতে পারব??

আপনি একটি থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করে আপনার ফোনটি ট্র্যাক করতে পারবেন। Phone Locator Pro এর দ্বারা জিপিএস এর মাধ্যমে ফোন ট্র্যাক করা সম্ভব হয়।

২৮। কেন আই-টিউন্স এন্ড্রয়েড ডিভাইস এ ব্যবহার করা যায় না?

আই-টিউন্স শুধুমাত্র অ্যাপল এর ডিভাইস এর জন্য তৈরি করা হয়েছে। আপনার এন্ড্রয়েড ডিভাইস এ ফিজিক্যাল কানেকশন রয়েছে, তাই আই-টিউন্স এর প্রয়োজন নেই।

২৯। আমি কিভাবে ফোন ফ্রিজিং অবস্থায় অ্যাপ ক্লোজ করব?


এর জন্যে আপনি Settings > Application > Maneg applicatios এ গিয়ে যেই অ্যাপটি ক্লোজ করতে চান, সেটি সিলেক্ট করে Force Stop এ ট্যাপ করুন। যদি অ্যাপটি কোন মিসবিহেভ করে তবে আন-ইন্সটল করে আবার ইন্সটল করুন।

৩০। আমি কি খুব দ্রুত রানিং অ্যাপস ক্লোজ করতে পারব?


আপনি ডিফল্ট টাস্ক ম্যানেজার এন্ড্রয়েড ব্যবহার করে রানিং অ্যাপস ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাপস এর সকল ম্যানেজমেন্ট এর কাজ করতে পারবেন।

৩১। আমি যে ওয়ার্ড গুলো ব্যবহার করতে চাই অটোকারেক্ট কেন তা জানে না?


অটো কারেক্ট সকল ওয়ার্ড জানে না। কিন্তু আপনি ডিকশনারি তে ওয়ার্ড খুব সহযেই যুক্ত পারবেন। যখন আপনি টাইপ করবেন, তখন + চিহ্ন দেখতে পারবেন তাতে ট্যাপ করুন। এতে টাইপকৃত ওয়ার্ড ডিকশনারী তে যুক্ত হয়ে যাবে।

৩২। কী-বোর্ড পরিবর্তন করা


আপনি ১২৩ প্রেস করে হোল্ড করে রাখুন,  এতে আপনি আপনার ফোনে ইন্সটল করা কীবোর্ড এর লিস্ট দেখতে পারবেন। সেখান থেকে একটি সিলেক্ট করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।

৩৩। ফোন চার্জ দেওয়ার সময় স্ক্রিন অফ হয়ে যায় কেন?


আপনি Settings > Application > Development এ গিয়ে Stay awake সিলেক্ট করে দিন। এতে চার্জিং এর সময় স্ক্রিন চালু থাকবে।

৩৪। আমি ক্রয় করা অ্যাপ পুনরায় ইন্সটল করতে পারব?

আপনি গুগল প্লে থেকে ক্রয়কৃত অ্যাপটি পুনরায় ইন্সটল করতে পারবেন। আপনি My Market Account এ প্রবেশ করুন। সেখান থেকে আপনি ক্রয়কৃত অ্যাপটি সিলেক্ট করে ইন্সটল করুন।
গুগল প্লে পুনরায় ইন্সটল এর জন্যে কোন চার্জ দাবি করবে না।

৩৫। আমার এন্ড্রয়েড ফোনটি লেটেস্ট ভার্সন কিনা কিভাবে কা জানতে পারব?


আপনি Settings> About Phone > System software updates > Check now এ ক্লিক করুন। যদি কোন নতুন আপডেট থাকে বা আপডেট আপনার ফোনে ইন্সটল করা রয়েছে তবে তা আপনাকে নোটিশ প্রদান করবে।
Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro